বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সত্য তুলে ধরায় নোংরা কৌশলে শফিক রেহমানকে গ্রেফতার: নজরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সত্য তুলে ধরা ও যুক্তি দিয়ে কথা বলার কারণে সাংবাদিক শফিক রেহমানকে ‘নোংরা কৌশলে’ গ্রেফতার করা হয়েছে।’

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ এবং প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবিতে নাগরিক সমাবেশ’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘তার অপরাধ একটাই—তিনি সত্য বলেন, যুক্তি দিয়ে লেখেন। তাই তার মুখ বন্ধ এবং তাকে সরিয়ে রাখতে সরকার এ অপকৌশলের আশ্রয় নিয়েছে। শফিক রেহমানকে গ্রেপ্তার করা হলো সাংবাদিক পরিচয়ে। এটা কি রসিকতা, নাকি অনাচার?’

শফিক রেহমানকে গ্রেফতারের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদের তথ্য পাওয়ার জন্য কেউ একজন এফবিআই এজেন্টকে যুক্তরাষ্ট্রে ঘুষ দিয়েছে। সেটা নিয়ে গ্রেফতার করা হলো শফিক রেহমানকে।

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানসহ সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানান নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিদায়ী কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, নব্বইয়ের ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, সংগঠনটির সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী