নির্মাণ শ্রমিক থেকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী!


নাজাদ ভালাউদ বেলকাসেম ফ্রান্সের একজন রাজনীতিবিদ। তিনি ১৯৭৭ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৫শে আগস্ট তাকে প্রথম শিক্ষামন্ত্রীর আসনে বসানো হয়।
সাত ভাই-বোনের মাঝে তিনি পরিবারে দ্বিতীয় সন্তান। তিনি মরক্কোর নি চিকার নামের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার নানী ও দাদী ছিলেন স্প্যানিশ ও আলজেরিয়ান নাগরিক। তার বাবা একজন নির্মাণ শ্রমিক ছিলেন। নাজাদ ১৯৮২ সালে তার বাবার সাথে কাজ শুরু করেন। সেখানে তার মা এবং বড় বোন ফাতিহাও কাজ করতেন। কাজের পাশাপাশি তিনি তার পড়াশোনা চালিয়ে যান।
২০০২ সালে প্যারিসের রাজনৈতিক ইন্সটিটিউট থেকে তিনি স্নাতক পাশ করেন। সেখানে তার সাথে বোরিস ভালাউদের দেখা হয়। তার সাথে তিনি ২০০৫ সালের ২৭শে আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
২০০২ সাল থেকে মূলত তিনি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক সকল বাঁধা পেরিয়ে আজ তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রী।
ছবিতে দেয়া বামপাশের সেই ছোট্ট শিশুটি আজ ডানপাশের ছবির শিক্ষামন্ত্রী।
তিনি প্রমাণ করে দিয়েছেন, প্রবল ইচ্ছাশক্তির জোরে মানুষ যে কোন কিছু করতে পারে। তাই তো আজ তিনি তার যোগ্য স্থানে পৌঁছে গিয়েছেন। কোন বাঁধা তাকে রুখে দিতে সক্ষম হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













