ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৪০০ জনের মৃত্যু


ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ভূমধ্যসাগরে চারটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মিশর থেকে ইতালি যাওয়ার পথে নৌকা চারটি ডুবে যায়। খবর দ্য ইন্ডিপেনডেন্ট।
খবরে বলা হয়, নিহতদের অধিকাংশই সোমালিয়া, ইথোপিয়া এবং ইরিত্রিয়ার নাগরিক। তারা অবৈধ পথে ইতালিতে পৌঁছার চেষ্টা করছিল। পাচারকারীদের সবচেয়ে বেশি ব্যবহৃত রুট হচ্ছে এটি। গত দশকের মধ্যে এটিই অভিবাসী নিহত হওয়ার সবচেয়ে বড় ঘটনা।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, চারটি নৌকায় প্রায় ৮০০ অভিবাসী ছিল। তাদের অধিকাংশ নৌকার ডেকের ভিতরে ছিল। অতিরিক্ত মানুষ থাকার কারণেই ৭০ ফুট লম্বা নৌকাগুলো সাগরে ডুবে যায়। বিবিসি আরবি সংস্করণে চারটি নৌকা ডুবির খবর প্রথম প্রকাশিত হয়।
ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাটারেলা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক দাতব্য চিকিৎসা সেবা সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) আজ এক টুইট বার্তায় লিখেছে, ভূমধ্যসাগর এখন একটি গণকবর।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













