বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

তিন তালাক বাতিল নিয়ে ভাবনা ভারতীয় সুপ্রিম কোর্টের

তিন বার ‘তালাক’ বললে বিবাহ বিচ্ছেদ হবে কিনা তা নিয়ে মামলা দায়ের করতে চলেছেন ভারতের সুপ্রিম কোর্ট। গত মাসে শরীয়তি আইনের অধীন এই নির্দেশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন উত্তরাখণ্ডের বাসিন্দা সায়রা বানু। তারপরই এ বিষয়ে উদ্যোগ সুপ্রিম কোর্টের।

১৯৮৫ সালে শাহবানু যখন আদালতের দ্বারস্থ হয়েছিলেন তখন শরীয়তি আইনের ক্ষেত্রে নিয়মে ছাড় দিয়েই ইতি টেনেছিল কেন্দ্র। এবার উদ্যোগ নিলেন আদালত নিজেই। তাই হয়তো বদলে যাবে আগের আইন। এবার সায়রা বানুর প্রেক্ষিতে সুয়ো মোটো দায়ের করেছেন সর্বোচ্চ আদালত। আদৌ এই আইনের প্রয়োজনীয়তা রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।

উল্টোদিকে এই প্রস্তাবের বিরু‌দ্ধে সরব হয়েছে মুসলিম পার্সোনাল ল’বোর্ড। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ অসাংবিধানিক। আইনজীবী জাফরইয়াব জিলানি জানিয়েছেন, এই মামলায় অন্যতম বিবাদী হিসাবে মুসলিম ল’বোর্ডকে মেনে নিয়েছেন সর্বোচ্চ আদালত। সায়রা বানুর দাবির প্রেক্ষিতে তাদের কী বক্তব্য তাও এবার শুনবেন আদালত।

তবে ১৯৮৫ সালে পাঁচ সন্তানের মা ৬২ বছর বয়সী শাহবানুর প্রশ্ন নিয়ে বেকায়দায় পড়েছিল তৎকালীন রাজীব গান্ধী সরকার। শেষ পর্যন্ত শরীয়তি আইনকে ব্যতিক্রম হিসাবে রেখেই মামলায় সিদ্ধান্ত হয়। শাহবানুকে দেওয়া তার স্বামীর তালাক বহাল থাকে। ত্রিশ বছর পরে ফের মাথাচাড়া দিল সেই বিতর্ক।

সূত্র: সংবাদ প্রতিদিন

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প