‘আমার অবস্থান সম্পর্কিত তথ্যসহ গোপন নথি ছিল শফিক রেহমানের বাসায়’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শফিক রেহমানের বাড়িতে একটি গোপনীয় স্থানে যুক্তরাষ্ট্রে আমার অবস্থান সম্পর্কিত তথ্যসহ এফবিআইর গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জয় এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ওই স্ট্যাটাসে আরও বলেন, ‘শফিক রেহমান স্বীকার করেছেন যে, প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিকের কাছ থেকে তিনি এসব নথি পেয়েছেন। তিনি এটাও স্বীকার করেছেন যে, যারা যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ এবং খুনের পরিকল্পনার দায়ে ইতিমধ্যে অভিযুক্ত সেই রিজভি আহমেদ সিজার এবং জোহানস থালেরের সাথেও তার কয়েকটি মিটিং হয়েছে। এই ঘটনা নিয়ে আর কি কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?’
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় গত শনিবার রাজধানীর নিজ বাসা শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শফিক রেহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ইস্কাটনে তাঁর বাসায় তল্লাশি চালায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













