দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২


রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জন। আহত হয়েছেন আরো অনেকে যাত্রী।
আজ বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রংপুরের পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক জানান, সকালে ইকরচালি এলাকায় সিলেট থেকে সাইমন এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা তৃপ্তি এন্টারপ্রাইজের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। দুর্ঘটনায় অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন বলে জানান পুলিশ সুপার।
দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান।
রংপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত যাত্রীদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান আরো চারজন। বাকি যাত্রীরা তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













