সিরিয়ায় ফের বিমান হামলা, শিশুসহ নিহত ৫০


সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশের দুটি মার্কেটে পৃথক বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এদিকে জেনেভাতে সিরিয়ার সরকারের সাথে শান্তি আলোচনা ত্যাগ করছে সিরিয়ার বিরোধী বাহিনীর নেতারা। স্থানীয় সুত্রের বরাত দিয়ে আল জাজিরা এ সংবাদ জানিয়েছে, এই হামলা সিরীয়, নাকি রুশ বাহিনী করেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থার প্রধান রামি আবদুল্লাহ বলেছেন, গত ফেব্রুয়ারি মাসের শেষদিকে সিরিয়ায় যুদ্ধ বিরতি ঘোষণার পরও বেশ কয়েক জায়গায় হামলা হয়েছে। তার মধ্যে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে হয়েছে সবচেয়ে বেশি।
জেনেভা শান্তি আলোচনায় অবস্থানরত সিরিয়ার সরকার বিরোধী দলগুলোর জোট ‘দ্যা অপজিশন হাইয়ার নেগোসিয়েশান কমিটি’ ঘোষণা দিয়েছে যেহেতু আলোচনায় কোন কাজ হচ্ছে না, সেহেতু তারা দ্রুত জেনেভা ত্যাগ করছে। এই জোটের প্রধান রিয়াদ হাজিব আগেই সতর্কতা দিয়েছিলেন যে, বিদ্রোহী শহরগুলোর উপর সরকারি হামলা বন্ধ না হলে তারা শান্তি আলোচনা ত্যাগ করবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













