নয় পৌরসভায় ভোট ২৫ মে


দেশের নয়টি পৌরসভায় আগামী ২৫ মে ভোটগ্রহণের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন- ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী, এসব পৌরসভায় মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ এপ্রিল, যাচাই-বাছাই ২ মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ মে।
বুধবার ইসির পরিচালক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পৌরসভাগুলো হল- নরসিংদী জেলার ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী সদর, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড়।
আগের মতো এ নয় পৌরসভায় দলীয় প্রতীকে নির্বাচন হবে।
বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার ৫ দিনের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দলীয় প্রার্থী প্রত্যয়ন করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ইসি ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













