রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপির কথা মানুষ এখন আর বিশ্বাস করবে না: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপিকে এদেশের মানুষ আর গ্রহণ করবে না। কারণ তারা আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে। দেশের মানুষ বুঝতে পেরেছে বিএনপি কি করেছে। তাই তাদের কথা মানুষ বিশ্বাস করবে না। তিনি বলেন, জাতীয় পার্টির সময় কোন মানুষকে হত্যা করা হয়নি। তাই আমার হাতে রক্তের কোন দাগ নাই।

আজ বুধবার বিকেলে পটুয়াখালী শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, জাতীয় পার্টির সময় মানুষের জান মালের নিরাপত্তা ছিলো। তার পরের সময়ে মানুষের নিরাপত্তা নেই। কারণ হিসেবে তিনি বলেন, মানুষ বাসা থেকে রাস্তায় বের হলে বাসায় ফিরতে পারবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। দেশে ধর্ষণ, খুন, গুম, গুপ্ত হত্যার মতো ঘটনা ঘটেই চলছে।

এরাশদ আরও বলেন, ৬ বছর জেলখানায় ছিলাম। আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা পারেনি। আমার পরিবারের সদস্যদের সাথে ঠিক ভাবে দেখা করতে পারিনি। তার পরেও আমি বেঁচে আছি। অন্যায়ের প্রতিবাদ করে আবার ক্ষমতায় আসবো। জাতীয় পার্টি জনগনের সাথে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।

জেলা জাতীয় পার্টির আহবায়ক ও পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী-১ আসনের এমপি ও জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। আরো উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনিল শুভ রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক কাজী আলমীর হোসেন, শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যড. মো. তারিকুজ্জামান মনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী