শিশুদের যৌন হয়রানির দায়ে শিক্ষকের ৫০৮ বছরের কারাদণ্ড
তুরস্কে শিশুদের যৌন হয়রানির দায়ে এক শিক্ষককে ৫০৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার ওই শিক্ষককে এই দন্ড দেওয়া হয়। কারাদণ্ড পাওয়া শিক্ষকের নাম মুহারেম বুয়ুকতুর্ক। ৫৪ বছর বয়সী এই শিক্ষকের বিরুদ্ধে মামলায় দাতব্য সংস্থা পরিচালিত নিবাসে ১০ জন শিশুকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মাসে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে যৌন হয়রানির ঘটনাগুলো ঘটেছে। যৌন হয়রানির শিকার হওয়া শিশুদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে।
অভিযোগ অস্বীকার করে নিজেকে নিরপরাধ দাবি করেছেন ওই শিক্ষক। তাঁর ভাষ্য, তিনি এসব করেননি। স্বীকারোক্তি দিতে তাঁকে চাপ প্রয়োগ করেছে পুলিশ। গোপন বিচারে ওই শিক্ষক দোষী সাব্যস্ত হলে তাঁকে দণ্ড দেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













