বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রক্তের ঘ্রাণ ছাড়া আ’লীগারদের ঘুম হয় না: রিজভী

যারা আওয়ামী লীগ করে রক্তের ঘ্রাণ ছাড়া তাদের ঘুম হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘সদ্য সমাপ্ত ২টি ইউপি নির্বাচনে এ পর্যন্ত ৫০ জনের বেশী নিহত হয়েছে। এজন্য আওয়ামী লীগ দায়ী। রক্তের ঘ্রাণ ছাড়া যেন আওয়ামী লীগারদের ঘুম হয় না।’

আসন্ন ৩য় ধাপের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কুমিল্লা, গাজীপুর, নাটোর, নরসিংদী, রাজবাড়ি, বাক্ষ্মনবাড়িয়া, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জে আমাদের প্রার্থীদের হুমকি দেয়া হচ্ছে। অভিযোগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না’।

তিনি বলেন, ‘পুলিশ, বিজিবি এবং নির্বাচনি কর্মকর্তাদের কারণে সরকারি দল আরও বেশী বেপরোয়া হয়ে গেছে। আর যে কত মায়ের কোল খালি হবে সেটি দেখার বিষয়।’

গোটা জাতির দম বন্ধ করে দিয়ে সরকার আতঙ্ক সৃষ্টি করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনী এলাকাগুলোতে একাত্তরের মত অবস্থা বিরাজ করছে।’

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কথা না বলাই ভাল মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন গোটা জাতির কাছে অপরাধী হয়েই থাকবে।’

জনগণ নির্বাচন কমিশনকে ক্ষমা করবে না মন্তব্য করে রুহুল কবির রিজভী আহমেদ আরও বলেন, ‘সেদিন আর বেশি দূরে নয়, যেদিন জনতার আদালতে তাদেরকে দাড়াতে হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী