অফিসের সামনে থেকে মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! দেখুন..[ভিডিও সহ]
অফিসের সামনে থেকে টেনেহিঁচড়ে এক মহিলাকে তুলে নিয়ে যায় এক যুবক। অভিযোগ, অপহরণের পর ওই মহিলাকে ধর্ষণও করে অভিযুক্ত যুবক। CCTV ফুটেজে ধরা পড়ে গোটা ঘটনাটি। তদন্তে নামে পুলিস। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিস। তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের দায়ে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাস্থল পঞ্জাবের মুক্তসার জেলা। গত ২৫ মার্চ অফিসের সামনে থেকে ২৪ বছরের ওই মহিলাকে অপহরণ করা হয়। CCTV ফুটেজে দেখা যায়, ওই মহিলা সাহায্য চেয়ে চিত্কার করছেন। অপহরণকারীর হাত থেকে নিস্তার পেতে আর্তনাদ করছেন। কিন্তু, তাঁকে সাহায্য করতে কেউই এগিয়ে আসে না। এরপরই তাঁকে কাছের একটি ফার্মহাউজে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ঘটনার পরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযুক্তের খোঁজে দায়ের হয় FIR। জানা গেছে, অভিযুক্তের নাম গুরজিন্দর সিং ওরফে জোজো। ওই মহিলা ও অভিযুক্ত গুরজিন্দর একই কান্দু খেরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
https://youtu.be/OfiiXmy4OQI
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













