মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫ বছরে আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৯৯ সন থেকে ২০১৪ সনের মধ্যে তথা ১৫ বছরে আত্মহত্যার হার ২৪ শতাংশ বেড়েছে। মানসিক রোগ, ড্রাগ-আসক্তি ও অর্থনৈতিক মন্দাই এর কারণ বলে দেশটির এক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৯৯ সন থেকে ২০১৪ সনের মধ্যে তথা ১৫ বছরে আত্মহত্যার হার ২৪ শতাংশ বেড়েছে। মানসিক রোগ, ড্রাগ-আসক্তি ও অর্থনৈতিক মন্দাই এর কারণ বলে দেশটির এক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে।
মার্কিন নারীদের মধ্যে আত্মহত্যার হার ৪৫ শতাংশ ও পুরুষদের মধ্যে ১৬ শতাংশ বেড়েছে বলে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি জানিয়েছে। শ্বেতাঙ্গ নারী ও নেটিভ আমেরিকানদের মধ্যে আত্মহত্যার হার খুব বেশি বলে সংস্থাটি উল্লেখ করেছে।
গত শুক্রবারে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, স্থানীয় মার্কিন নাগরিকদের মধ্যে শ্বেতাঙ্গ পুরুষদের আত্মহত্যার হার বেড়েছে ৩৮ শতাংশ, অন্যদিকে শ্বেতাঙ্গ নারীদের আত্মহত্যার হার বেড়েছে ৮৯ শতাংশ।
বেকারত্বের কারণে মধ্যবয়সী মার্কিনীদের মধ্যে হতাশা বাড়ছে এবং তাদের অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













