নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল


বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে অবশেষে কমেছে জ্বালানি তেলের দাম। পেট্রোল-অকটেনে ১০ টাকা এবং ডিজেল-কেরোসিনে ৩ টাকা কমেছে। রবিবার দিবাগত মধ্যরাত থেকে ওই দামে বিক্রি করছে ফিলিং স্টেশনগুলো। দুই একটি ছাড়া প্রায় সবকটি ফিলিং স্টেশন নতুন মূল্যে গাড়িতে পেট্রোল-অকটেন ও ডিজেল বিক্রি করছে।
আগের লিটার প্রতি ডিজেল ও কেরোসিন ৬৮ টাকা, পেট্রোল ৯৬ টাকা, অকটেন ৯৯ টাকা ছিল। এখন থেকে নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন ৬৫ টাকা এবং পেট্রোল, অকটেন যথাক্রমে ৮৬ ও ৮৯ টাকায় পাওয়া যাবে। মধ্যরাতে রাজধানীর মিরপুর ও মহাখালীসহ সব সময় খোলা থাকে এমন ফিলিং স্টেশনগুলোতে নতুন মূল্যে কম দামে পেট্রোলে ডিজেল কিনতে গাড়ির ভিড় দেখা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













