নারী নির্যাতন প্রতিরোধে প্রতি জেলায় সেল স্থাপনের সুপারিশ
সংসদ ভবন থেকে : দেশের প্রতিটি জেলা সদরে নারী নির্যাতন প্রতিরোধে সেল স্থাপনের সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদের অবস্থার উন্নয়নের সুপারিশ করেছে কমিটি।
বুধবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি বেগম রেবেকা মমিনের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে অংশ নেন, কমিটির সদস্য মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি, মো. মোজাম্মেল হোসেন, বেগম মনোয়ারা বেগম ও বেগম রিফাত আমিন প্রমুখ।
কমিটি নারীর অগ্রগতি ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর দেশে-বিদেশে যেসব অর্জন তা প্রকাশ ও প্রচার অব্যাহত রাখার সুপারিশ করে। এছাড়া ডে-কেয়ার পরিচালনায় নীতিমালা প্রণয়নেরও সুপারিশ করা হয়।
বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













