মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিজের মাকে গুলি করে হত্যা করেছে দুই বছরের শিশু

নিজের মাকে গুলি করে হত্যা করেছে দুই বছরের এক শিশু। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াউকে এলাকায় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে বিবিসি জানিয়েছে।

বুধবার স্থানীয় পুলিশ ও সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ঘটনার দিন নিহত মা তার আড়াই বছরের ছেলেকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। মা ছিলেন চালকের আসনে। পিছনের আসনে ছিল চঞ্চল শিশুটি। তার আসনের নিচে থাকা বন্দুকটি হঠাৎ করে নিচে গড়িয়ে পড়লে শিশুটি তা তুলে নেয় এবং মাকে লক্ষ্য গুলি করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ২৬ বছরের প্রেট্রিস প্রাইস। ওই নারীর আরো দুটি সন্তান রয়েছে বলে তার স্বামী জানিয়েছে।

যে বন্দুকের গুলিতে প্রেট্রিস প্রাইস নিহত হয়েছেন, সেটি ছিল তার ছেলেবন্ধুর। নিজের গাড়িটি চুরি যাওয়ায় সেদিন বন্ধুর গাড়ি নিয়ে কাজে বেরিয়েছিলেন প্রেট্রিস প্রাইস। গাড়িতে আসনের নিচে থাকা বন্দুকটিও ছিল তার ওই বন্ধুর। বন্দুকটি হাতে পেয়ে কিছু না বুঝেই গুলি চালিয়ে দেয় অবুঝ শিশুটি, যাতে মারা যায় তার মা প্রেট্রিস। ওই সময় গাড়িতে ওই দুইজন ছাড়াও প্রেট্রিস প্রাইসের মা এবং তার এক বছরের মেয়েটিও সঙ্গে ছিল। কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি।

ওই দুর্ঘটনার পর পিছনের এক মোটরচালক এসে গাড়িটি রাস্তার পাশে সরিয়ে নেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র অবাধ হওয়ায় প্রায়ই দেশটিতে শিশুদের হাতে খুনের ঘটনা ঘটতে দেখা যায়। গত মাসে একইভাবে চার বছরের এক ছেলের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন চালকের আসনে থাকা মা। তবে ভাগ্য ভালো হওয়ায় তিনি বেঁচে গেছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প