‘আরে বাবা, আইএস কোথায়?’


বাংলাদেশে কোনো আইএস বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই বলে আবারও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ধর্মীয় সম্প্রীতি সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,এ দেশে সব ধর্মের সম্প্রীতির ইতিহাস শত বছরের। হঠাৎ করে কেউ উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড করে এ বন্ধনে চিড় ধরাতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মানুষ হত্যা করা হচ্ছে, আর নাম দেওয়া হচ্ছে আইএসের। আরে বাবা, আইএস কোথায়? আমাদের আলেম-ওলেমারা বসে আছেন, একজনও বলেন না যে তারা আইএসের সাথে সম্পৃক্ত। আমরা একজন আলেম-ওলেমা, একটা মাদ্রাসা, একটা মসজিদে আমরা আইএসের অস্তিত্বের কথা শুনিনি।’
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক জানান, দেশে একটি ঘটনা ঘটলেই বিদেশিদের মায়া কান্না বেড়ে যায়। তিনি বলেন, আল কায়দা বা আই এস কাদের তৈরি সবাই জানে।
আইজিপি আরো বলেন, ‘এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। আইএস কীভাবে তৈরি হয়েছে আমরা কিন্তু জানি, কাদের মাধ্যমে তৈরি হয়েছে সেটাও আমরা জানি। আল-কায়েদা কাদের সৃষ্টি সেটা আপনাদের অনেকের জানার কথা।
আবার মায়ের চেয়ে মাসির কান্না, মাসির মায়া বেশি সেটা আমরা জানি। আমার দেশ স্বাধীন দেশ, সার্বভৌম; সরকার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে। কোনো ঘটনা ঘটবে, আমাদের দায়দায়িত্ব, আমাদের রেপনসিবিলিটি। আমার খুনিদের খুঁজে বের করব।’
সমাবেশে বিভিন্ন ধর্মের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













