রবিবার, জুলাই ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্ববিদ্যালয় যখন যৌনকর্মীদের আখড়া

আবারো আলোচনায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। তবে ভালো ফলাফল বা খেলাধুলায় চ্যাম্পিয়ানের জন্য নয়, আলোচনায় এসেছে বিশ্ববিদ্যালয়ে যৌনকর্মীদের অবাধ বিচরণ এবং শিক্ষার্থীদের মদ্যপানের জন্য।

সম্প্রতি এ বিষয়ে একটি ২০০ পাতার নথি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষকের তৈরি ওই রিপোর্টে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে ‘মধুচক্রের আখড়া’ বলে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টটি তৈরি করা হয়েছিল ২০১৫ সালে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তা জমাও দেয়া হয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে আনা হয়েছে ওই প্রতিবেদন। সেন্টার ফর ল অ্যান্ড গভর্নেন্সের অধ্যাপিকা অমিতা সিংয়ের নেতৃত্বেই তা তৈরি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মেস ও হোস্টেলে যৌনকর্মীদের অবাধ যাতায়াত বলে দাবি অমিতা সিংয়ের। আর এ সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে বিশ্ববিদ্যালয়ের কিছু নিরাপত্তারক্ষীদেরও। তিনি বলেন, ‘হোস্টেলে মদ্যপান ও অনৈতিক কার্যকলাপে জড়ানোর জন্য হাজারেরও বেশি শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। হোস্টেলে গেলে যেখানে সেখানে মদের বোতল পড়ে থাকতে দেখা যায়। যৌনকর্মীদেরও যাতায়াত লেগেই রয়েছে।’

এদিকে তারা আরো বড়সড় সমস্যার হাত থেকে বিশ্ববিদ্যালয়কে বাঁচানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন স্পেশাল সেন্টার ফর সংস্কৃত স্ট্যাডিজের সহকারী অধ্যাপক হরি রাম মিশ্র।

কিছুদিন আগে ক্যাম্পাসে ছাত্রদের দেশবিরোধী স্লোগান দেয়ার অভিযোগকে কেন্দ্র করে খবরের শিরোনামে আসে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। আর সম্প্রতি ওই ঘটনাতেই অভিযুক্ত কানহাইয়া কুমারকে জরিমানা ও উমর খালিদসহ তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প