শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যেকোনো মুহূর্তে মাঠে নামতে হবে : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলীয় নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দিনক্ষণের প্রয়োজন নেই, যেকোনো মুহূর্তে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে মাঠে নামতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গয়েশ্বর এ আহ্বান জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যেসব ঘটনা ঘটছে—গুম হচ্ছে, খুন হচ্ছে; আমি মনে করি, এটা সরকারের ইশারায় হয় বলে জনগণ বিশ্বাস করে। এ কারণে কোনো ঘটনা ঘটলে আগাম পুরোনো টেপ রেকর্ডার বাজিয়ে দেওয়া হয়…জামায়াত-শিবির, বিএনপি। একটি সরকারের দায়িত্ব পালনের ব্যর্থতা বিরোধী দলের ওপর চাপিয়ে কথা এড়াতে চাইলে জনগণ তাতে সন্তুষ্ট হবে না।’ সরকারের চক্রান্ত ও অপকর্ম মোকাবিলায় দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশে গুম-খুন চলছে। এভাবে গুম-খুন চলতে দেওয়া যাবে না। আপনারা সংগঠিত আছেন। আরও সংগঠিত হোন।’

গয়েশ্বর অভিযোগ বলেন, কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুট করা হলেও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়নি। সরকারের এত মেগাওয়াট বিদ্যুৎ কোথায় গেল? বিদ্যুতের দাম বাড়ানো হলো। তাহলে জনগণ বিদ্যুৎ পায় না কেন? ঢাকা শহরের বিদ্যুতের অবস্থা যদি এই হয়, তাহলে গ্রামগঞ্জের অবস্থা কী তা সহজেই অনুমান করা যায়। কৃষকেরা বিদ্যুতের জন্য সেচকাজ করতে পারেন না।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থনীতিবিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী