মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘অপারেটরদের সার্ভারের ত্রুটির কারণে সিম নিবন্ধনে সমস্যা’

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সার্ভারে কোনো ত্রুটি নেই। তবে মোবাইল ফোন অপারেটরদের সার্ভারের ত্রুটির কারণে সিম নিবন্ধনে সমস্যা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শুক্রবার নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আঙুলের ছাপ দিয়ে মোবাইল ফোনের সিম নিবন্ধনের ঘোষিত সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল শনিবার। তার আগের দিন আজ শুক্রবার সকাল থেকে সিম পুনঃ নিবন্ধনে সমস্যা দেখা দেয়। কারিগরি ত্রুটির কারণে বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা।

এদিকে নিবন্ধনের সময় বাড়াতে বিটিআরসিকে চিঠি দিয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। ২৭ এপ্রিল পর্যন্ত ৭ কোটি ৭৯ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে সফলভাবে নিবন্ধিত হয়েছে। এ ছাড়া গ্রাহকের আঙুলের ছাপ না মেলা বা ভুল তথ্য দেওয়ার কারণে ১ কোটি ২১ লাখ সিমের নিবন্ধন সফল হয়নি। দেশে বর্তমানে বিটিআরসির সচল সিমের সংখ্যা ১৩ কোটির বেশি।

নিবন্ধন কেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, শুক্রবার সকাল থেকে সিম পুনঃ নিবন্ধনের জন্য গ্রাহকদের উপচেপড়া ভিড়। অনেকে নিবন্ধন করতে না পেরে ফেরত যাচ্ছেন।

সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল ৩০ এপ্রিল রাত ১০টার মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃ নিবন্ধন করতে হবে। ইতিমধ্যে প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, এই সময়সীমা আর বাড়ানো হবে না। ৩০ এপ্রিলের পর অনিবন্ধিত সিম দিনে তিন ঘণ্টা বন্ধ থাকবে। এরপরও নিবন্ধিত না হলে পর‌্যায়ক্রমে সেগুলো বন্ধ করে দেয়া হবে।

তবে সিম নিবন্ধনের এই শেষ সময়ে এখনো কয়েক কোটি গ্রাহক তাদের সিম নিবন্ধন করতে পারেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে