বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়াবে কিনা??


বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানো হবে কিনা সে বিষয়ে শনিবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তারানা হালিম বলেন, সময় বাড়ানোর বিষয়ে ৩০ এপ্রিল সিদ্ধান্ত দেব। কারণ জনমতের প্রতি সরকার সব সময় শ্রদ্ধাশীল। জনগণের সমস্যা হচ্ছে কিনা তারা কী চায় তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে চাই। তাদের মতামতই আমাদের শিরোধার্য। তবে এটা অনির্দিষ্ট সময়ের জন্য চলবে না, একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকবে।
শুক্রবার রাজধানীতে কয়েক ঘণ্টার জন্য সিম নিবন্ধনে সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ এসেছে এনআইডি সার্ভার ডাউন থাকায় সিম নিবন্ধন করতে অনেকেই গিয়ে ফিরে গেছেন। এনআইডি সার্ভারে কোনো ত্রুটি নেই। এটা মোবাইল অপারেটরদের সমস্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিম রি-রেজিস্ট্রেশনে জনগণের ভোগান্তি কমাতে সিম অপারেটদের আরও সচেতন হওয়া উচিত ছিল।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়ে গেছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













