আঙুলের ছাপজনিত সমস্যায় সিম বন্ধ হবে না


আঙুলের ছাপজনিত সমস্যায় সিম বন্ধ করা হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকার গ্রামীণফোন সার্ভিস সেন্টারে পরিদর্শনে গিয়ে সিম পুনঃনিবন্ধন বিষয়ে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘এক কোটি ২২ লাখ গ্রাহকের সিম পুনঃনিবন্ধনের সময় ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে আঙুলে ছাপ মিলে নাই। যাদের আঙুলের ছাপ মিলে নাই, তাদের সিম বন্ধ করা হবে না।’
১৩ কোটি সিমের মধ্যে এখন পর্যন্ত ৮ কোটি ৩৮ লাখ সিম পুনঃনিবন্ধন করা হয়েছে বলেও জানান তারানা হালিম।
তিনি বলেন, অনেকের ন্যাশনাল আইডি কার্ডে জন্ম তারিখসহ একাধিক ভুল রয়েছে। এ সমস্যার জন্য কাউকে অসুবিধায় ফেলবো না। সরকারকে সহযোগিতার জন্য যারা এনআইডি অফিস ও মোবাইল অপারেটর সেন্টারে ঘুরছেন, তাদের ধন্যবাদ।
এনআইডি সার্ভার ডাউন থাকায় অনেকেই সিম নিবন্ধন করতে গিয়ে ফিরে গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এনআইডি সার্ভার কখনও ডাউন ছিলো না। এটা মোবাইল অপারেটরদের সমস্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এনআইডি সার্ভারের লোকেরা মোবাইল অপারেটরদের সমস্যা এবং মোবাইল অপারেটররা এনআইডিদের সমস্যা খাতিয়ে দেখবে।’
সিম পুনঃনিবন্ধনের সময় বাড়ানো হবে কিনা এ বিষয়ে শনিবার (৩০ এপ্রিল) বিস্তারিত জানানো হবে বলে জানান তারানা হালিম।
সিম পুনঃনিবন্ধনকারীদের দেশপ্রেমিক সম্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ বেশি সচেতন। রংপুর, গাইবান্ধা ও নারায়ণগঞ্জ এলাকা ঘুরে কথা বলেছি, সবাই জানিয়েছেন অনেক আগেই তাদের সিম পুনঃনিবন্ধন হয়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













