কলিম উদ্দিনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
রাজশাহী জেলার বাঘা পৌর বিএনপির সভাপতি ও সাবেক কমিশনার কলিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম কলিমউদ্দিন বাঘা পৌর বিএনপিকে সুসংগঠিত ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে যে ভূমিকা পালন করেছিলেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম কলিমউদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার কলিমউদ্দিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













