সিম নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত আজ


ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, চলমন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময়বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আজ শনিবার।
সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী সিম নিবন্ধনের জন্য হাতে সময় রয়েছে ৩০ এপ্রিল তথা আজ রাত ১০টা পর্যন্ত। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত সারা দেশে প্রায় ৮ কোটি ৫০ লাখ সিম পুন:নিবন্ধনের কাজ শেষ হয়েছে।
মোবাইল অপারেটররা জানিয়েছেন, এ পর্যন্ত সারা দেশে মোট সিম বিক্রি করা হয়েছে প্রায় ১৩ কোটি ১০ লাখ। অর্থাৎ এখনও প্রায় ৫ কোটি সিমের নিবন্ধন বাকি একারণেই সিম পুন:নিবন্ধের সময় বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













