শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগুনে সুন্দরবনের তেমন ক্ষতি হয়নি : বনমন্ত্রী

সুন্দরবনের বেশ কয়েকটি স্থানে প্রায় একই সময়ে ধরা আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

আজ রোববার দুপুরে হেলিকপ্টারে সুন্দরবনের অগ্নিকাণ্ডের স্থানগুলো ঘুরে দেখার পর এ মন্তব্য করেন বনমন্ত্রী।

পরে শরণখোলা উপজেলা পরিষদ চত্বরে সুন্দরবনের আগুন রোধে বনজীবী, রাজনৈতিক নেতা ও স্থানীয় সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বনমন্ত্রী।

বক্তব্যে মন্ত্রী বলেন, এই অগ্নিকাণ্ডে যেমনটি ক্ষতি হতে পারে বলে ধারণা করা হয়েছিল, তার কিছুই হয়নি। আসলে প্রচার বেশি পেয়েছে। সুন্দরবনের তেমন কোনো ক্ষতিই হয়নি।

অগ্নিকাণ্ড রোধে স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ স্থানীয় রাজনৈতিক নেতা এবং সুধীজনদের সৎ ইচ্ছা ও সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

এদিকে, সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। আজ ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মিয়া। তবে আটকদের মধ্যে এজাহারভুক্ত কোনো আসামি নেই বলেও জানিয়েছেন তিনি।

এ নিয়ে চার দফা অগ্নিকাণ্ডের পর পুলিশ পাঁচজনকে আটক করল।

সুন্দরবনের তুলাতলায় চতুর্থ দফায় লাগা আগুন গতকাল শনিবার দুপুরে নিভিয়ে ফেলা হয়। তবে সুন্দরবনের বিভিন্ন এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে পোড়া গন্ধ আর পোড়া গাছের সারি। আগুনের তাপে সুন্দরী, গেওয়া, গরান, বলাসহ গুল্মজাতীয় শত শত গাছ শুকিয়ে গেছে। অনেক গাছেরই নিচের অংশ পুড়ে গেছে।

সুন্দরবনের তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২২ জনকে আসামি করে তিনটি মামলা করেছে বন বিভাগ। এ মামলার এজাহারে থাকা আসামিরা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন জানান, তুলাতলা এলাকায় লাগা আগুন গতকাল দুপুরে নিভে গেছে। এতে তুলাতলা এলাকার ১ দশমিক ২ কিলোমিটার পরিধিতে ১৫টি পকেটে প্রায় সাড়ে তিন একরের বনভূমি পুড়ে গেছে।

তবে অগ্নিনির্বাপণের কাজে নিয়োজিত স্থানীয় একাধিক সূত্র বলছে, পুড়ে যাওয়া বনভূমির পরিমাণ আনুমানিক ২০ থেকে ২৫ একর।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ