বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধি করা প্রয়োজন : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘শ্রমিক ভাইদের ন্যূনতম বেতন আরো বৃদ্ধি করা প্রয়োজন।’ তিনি আরো বলেন, ‘আলাপ-আলোচনার ভিত্তিতে আপনাদের মজুরি যেন বৃদ্ধি পায়, সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেব।’

আজ রোববার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় চান্দনা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শ্রমিক সমাবেশে হানিফ এ কথা বলেন। গাজীপুর জেলা শ্রমজীবী সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আমি শ্রম মন্ত্রণালয়ে বলব, যাতে আমাদের গার্মেন্টস সেক্টরসহ যে সমস্ত সেক্টরে এখনো ট্রেড ইউনিয়ন নেই সেগুলোতে যাতে অতিদ্রুত আলাপ-আলোচনার মাধ্যমে ট্রেড ইউনিয়ন চালু করে এ শিল্প খাতকে যেন আর কোনো সমস্যায় না পড়তে হয়, সেদিকে লক্ষ রাখতে বলব।’

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ভয়াবহ বিদ্যুৎ সংকট কাটিয়ে ৩১৫০ মেঘাওয়াট থেকে বর্তমানে ১৪৭০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তিনি আরো বলেন, ‘একদিকে শিল্পকারখানায়, অন্যদিকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এ ব্যাপারে আপনাদের সঙ্গে আমি একমত।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খানসহ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ