বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুন্দরবনে আগুন: জড়িত মাছ শিকারীরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সংরক্ষিত ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে আগুন লাগার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আজ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা বলছেন, শরণখোলা উপজলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সুন্দরবনে আগুন দেয়ার অভিযোগে পুলিশ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গত এক মাসে সুন্দরবনে এটি চতুর্থ অগ্নিকাণ্ড। সর্বশেষ আগুনের পর প্রশ্ন উঠেছে, সুন্দরবনে বার বার কেন একটি বিশেষ জায়গায় আগুন লাগে?

খুলনায় বন বিভাগের কর্মকর্তা জাহিদুল কবির বলছিলেন, বনের যে এলাকায় আগুন লেগেছে – এগুলো হচ্ছে এমন জায়গা যেখানে নিয়মিত জোয়ার-ভাটার পানি না আসায় ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে গেছে।

এক সাক্ষাৎকারে জাহিদুল ইসলাম বলেন, এই অগ্নিকান্ডের সাথে স্থানীয় লোকজনের স্বার্থসংশ্লিষ্ট কিছু ব্যাপারের সম্পর্ক আছে। “এখানে নলখাগড়ার বন এবং ডোবা আছে – যেখানে এসময়টা পানি জমে থাকে। এখানে স্থানীয় কিছু গোষ্ঠী জীয়ল মাছ অর্থাৎ শিং, মাগুর, কৈ, গজার, শোল বা টাকি জাতীয় মাছ ধরে।”

“এই মাছ ধরার জন্য এরা নলখাগড়ার বনে আগুন লাগিয়ে দেয়। বার বার একই ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।”

তিনি বলেন, এই মাছ শিকারের পেছনে সংগঠিত চক্র আছে – যাদের তৎপরতার কথা তেমনভাবে জানা ছিল না বা এটা নিয়ে কথা বলা হতো না।

এই কর্মকর্তার মতে, এলাকাগুলোতে পুকুর খনন করে বাঁধ দিয়ে সারা বছর পানি রাখার ব্যবস্থা করলে তা এ সমস্যার সমাধানে সহায়ক হতে পারে। (বিবিসি)

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ