বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগামী ১০ মে থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু

প্রাক-নিবন্ধনের পর আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে হজের নিবন্ধন কার্যক্রম। নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে নিবন্ধন চলবে ২৬ মে পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের ১ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এজেন্সিগুলোর ব্যাংকের (অনুমোদিত ২৩টি ব্যাংক) মাধ্যমে বিজনেস অটোমেশনের প্রস্তুত করা পেমেন্টে ভাউচারে সোনালী ব্যাংকে নির্ধারিত হিসাবে জমা দিতে হবে।

কেবলমাত্র ব্যাংকে টাকা পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই হজযাত্রীদের পিলগ্রিম আইডি দেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম গত ২৮ মার্চ সম্পন্ন হয়েছে। ওই সময় পর্যন্ত ৮৮ হাজার ১৯৭ জন প্রাক-নিবন্ধনকারী ও গাইড মোনাজ্জেমসহ কোটা পূর্ণ হয়েছে। বর্তমানে চলতে থাকা প্রাক-নিবন্ধনকারীদের ২০১৭ সালের হজে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

তবে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ২০১৬ সালের প্রাক-নিবন্ধন চলমান রয়েছে।

প্রত্যেক হজ এজেন্সিকে বাড়ি বা হোটেল ভাড়া, খাওয়া খরচ ও পরিবহন ফি বাবদ আলাদা অর্থ সৌদি আরবে এজেন্সির নামে ব্যাংক হিসাবে জমা রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ২৭ এপিলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৪ হাজার ৪৪ জন। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন।

সরকারি ও বেসরকারি মিলিয়ে সর্বমোট প্রাক্-নিবন্ধিত হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ৪৪৪ জন। প্রাক্-নিবন্ধন স্বেচ্ছায় বাতিল করেছেন (সরকারি ২৪, বেসরকারি ৩৯৭ জন) ৪২১ জন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ