ভারতে পিঁপড়ার কামড়ে শিশুর মৃত্যু


ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের এক হাসপাতালে সোমবার চারদিনের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার স্বজনদের ধারণা, পিঁপড়ার কামড়ে সে মারা গেছে। এ নিয়ে গোটা এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। সারাদিন শিশুর স্বজন ও স্থানীয় রাজনৈতিক দলের নেতা কর্মীরা হাসপাতালের বাইরে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ, হাসপাতালের কর্মচারীদের অবহেলার কারণেই শিশুটি মারা গেছে।
অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলার পেনুমাকা গ্রামের অটোচালকের স্ত্রী লক্ষী গত চার দিন আগে জেলার এক সরকারি হাসপাতালেওই শিশুর জন্ম দিয়েছিলেন। কিন্তু সোমবার সকালে ঘুম থেকে ওঠে তিনি দেখেন, বাচ্চাটি মারা গেছে এবং সারা শরীরে লাল লাল দাগ। তাদের ধারণা, এগুলো পিঁপড়ার কামড়ের দাগ এবং এ থেকেই শিশুটি মারা গেছে।
শিশুর এ রহস্যজনক মৃত্যুতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই শিশুটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













