সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুব সমাজকে উদ্দেশ্য করে জাতীয় সংসদে রওশন এরশাদ যা বলেছেন!

যুব সমাজকে উদ্দেশ্য করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, ‘তোমরা যারা ব্যবসা করেছো খেয়াল রাখতে হবে ব্যবসা যেন ভেজালমুক্ত হয়। জনগণকে ঠকিয়ে তোমরা ব্যবসা করো না। দেশ অসাধু ব্যবসায়ীতে ভরে গেছে। তোমরা অসাধু ব্যবসায়ী হইয়ো না।’

সোমবার (২ মে) বিকেলে রাজধানীর কাওরান বাজারস্থ টিসিবি ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তরের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু তিনি অনুষ্ঠানে না আসায় অনুষ্ঠানের বিশেষ অতিথি রওশন এরশাদ প্রধান অতিথির আসন গ্রহণ করেন। তবে সংসদ অধিবেশন থাকায় তিনি আগেই বক্তব্যে দিয়ে চলে যান।

রওশন এরশাদ বলেন, ‘যুব সমাজই জাতির ভবিষ্যত। এই যুব সমাজকে কাজে লাগাতে হবে। যুবসমাজকে দক্ষ জনশক্তি এবং দেশের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে হবে। যুব সমাজ যাতে ধ্বংসের দিকে না যায় সে জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’

জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফজলুল হক ফজলু’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পার্টির এস এম ফয়সাল চিশতী, রেজাউল ইসলাম ভূইয়া ও বেলাল হোসেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী