রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ঢাকায় পৌছালেন কুয়েতের প্রধানমন্ত্রী

তিনদিনের সফরে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ ঢাকায় পৌছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছান।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সফররত কুয়েতের প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন আগামী বৃহস্পতিবার (৫ মে)।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে কুয়েতের সাথে বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজিকরণ সংক্রান্ত তিনটি চুক্তি সই হবে।

এর মধ্যে গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে বিনিয়োগ এবং পাসপোর্ট বিষয়ে হতে যাওয়া চুক্তির খসড়া অনুমোদন করেছে বাংলাদেশের মন্ত্রিসভা।

এ ছাড়াও কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে দু’দেশের প্রধানমন্ত্রী মত বিনিময় হওয়ার কথা রয়েছে।

কুয়েতের প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যক্রম পরিদর্শন।

কুয়েতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করারও কথা রয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ