মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নবজাতককে পুকুরে ফেলে ‘হত্যা’, মা আটক

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নবজাতককে পুকুরে ফেলে হত্যার অভিযোগে তার মাকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের নিজগাবী গ্রামের একটি পুকুর থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় আটক মা কুলসুমা আক্তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তার স্বামী গ্রামের কৃষক শাহাজুল মিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার গভীর রাতে মেয়েশিশুটির জন্ম হয়। কিন্তু শিশুটির মা কুলসুমা আক্তার গত সোমবার দিবাগত রাতে বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে শিশুটিকে ফেলে দেয়। শিশুটির সন্ধান না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী ঘটনাটি থানা পুলিশকে জানায়। পরে ধর্মপাশা থানা পুলিশ আজ দুপুরে ওই গ্রামে গিয়ে নবজাতকের মা-বাবাসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করে।

শিশুর বাবা শাহাজুল মিয়া জানান, তাঁর স্ত্রী কেন এমন করল, তিনি তা বুঝতে পারছেন না।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, কুলসুমা আক্তার দুদিন বয়সী শিশুটিকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বাঁধ নির্মাণ শুরু হয়নি হাওরে, নীতিমালা বদলালেও

সুনামগঞ্জে এক ফসলি বোরো ধান উৎপাদনসমৃদ্ধ হাওরগুলো রক্ষায় কাবিটার নতুনবিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ মা-ছেলের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে শনিবার শিশুসহবিস্তারিত পড়ুন

সুন্দরগঞ্জে বজ্রপাতে ২ সন্তানের জননীর মৃত্যু

এল এন শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে বজ্রপাতে রাহেলা বেগমবিস্তারিত পড়ুন

  • কলংকজনক রাজন হত্যাঃ যা বললেন রাজনের বাবা
  • সুনামগঞ্জ-২ আসনে সুরঞ্জিতের স্ত্রী বিজয়ী
  • ৮ লাখ টাকার ভারতীয় গরুর চালান আটক
  • সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন নিয়ে সংশয় কাটছে না তৃণমুল নেতাকর্মীদের: পদ বিক্রির অভিযোগ
  • মাদক ব্যবাসয়ী গ্রেফতার- ১কেজি গাঁজাও ২লিটার মদ উদ্ধার
  • কুরশী হাইস্কুল ভবন উদ্বোধনঃ ’প্রতিটি গ্রামেই আ’লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছ ‘ -এমপি মানিক
  • সুনামগঞ্জে তাফসীর কুরআন মাহফিল থেকে ফেরার পথে বক্তা আটক!
  • হতদরিদ্র পরিবারের নিরীহ কলেজ ছাত্রকে মারধোর করে পুলিশের হাতে তুলে দিল ছাত্রলীগ নামধারী দুবৃক্তরা
  • পরকীয়া প্রেমের টানে ৪৫ দিনের শিশুকে ফেলে প্রবাসীর স্ত্রী প্রেমিকের সঙ্গে উধাও, অপঃপর যা হলো..
  • জলমহাল নিয়ে একজন নিহত, আহত ২৫
  • তথ্য গোপন করে পুলিশে নিয়োগ!
  • যুক্তরাজ্যে প্রবাসি জগন্নাথপুরের ছানু মিয়া আর নেই