মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বর্ণের শার্ট বানিয়ে গিনেজ বুকে ভারতীয় রাজনীতিক

স্বর্ণের শার্ট বানিয়ে গিনেজ বুকে নাম লেখালেন ভারতের মহারাষ্ট্র অঙ্গরাজ্যের ব্যবসায়ী ও রাজনীতিবিদ পংকজ পরখ। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ মঙ্গলবার এ বিষয়ে একটি সার্টিফিকেট ইস্যু করেছে। এতে বলা হয়েছে, ২০১৪ সালের ১ আগস্ট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সোনার শার্ট বানিয়েছেন ভারতের মহারাষ্ট্রের পংকজ পরখ। ওই শার্ট তৈরিতে তার খরচ হয়েছে ৯৮ লাখ ৩৫ হাজার ৯৯ রুপি, বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮২১ টাকা ৯৮ পয়সা।

ইন্দো এশিয়ান নিউজ অ্যাজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে ৪৭ বছর বয়সী পরখ বলেন, ”এটি অবিশ্বাস্য। আমি মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের একজন ক্ষুদ্র মানুষ। আমি খুশী যে, এই অর্জন আমাদের গ্রামকে বিশ্বের দরবারে তুলে ধরেছে।”

ছোটবেলায় স্কুল থেকে ঝরে পড়া মহারাষ্ট্রের এই ব্যবসায়ী গার্মেন্টস ব্যবসা করে নিজের ভাগ্যের মোড় ঘুরিয়েছেন। মুম্বাই থেকে ২৬০ কিলোমিটার দূরের নাসিক জেলার ইয়োলা শহরের ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করছেন তিনি।

মহারাষ্ট্রের এই রাজনীতিকের শার্টের ওজন ৪ দশমিক ১০ কেজি হলেও এর সঙ্গে আরো রয়েছে একটি স্বর্ণের ঘড়ি, কয়েকটি স্বর্ণের চেইন, বড় আকারের একাধিক স্বর্ণের আংটি, স্বর্ণে মোড়ানো মোবাইল কাভার ও স্বর্ণ দিয়ে তৈরি চশমার ফ্রেম। সব মিলে তার ওই শার্টের সঙ্গে আনুষঙ্গিক এসব অলঙ্কারে ব্যয় হয়েছে ১০ কেজি সোনা।

পরখ বলেন, দুই বছর আগে আমার ৪৫তম জন্মদিন উপলক্ষে সাতটি বোতামের এই বিশেষ স্বর্ণের শার্ট সেলাই করেছি। স্কুলজীবন থেকেই স্বর্ণের প্রতি আমার দুর্বলতা রয়েছে। কয়েক বছর ধরে এটি আমার কাছে আবেগে পরিণত হয়েছে, প্রায় ঘোরের মতই।

নাসিক থেকে ৮৫ কিলোমিটার দূরের বাফনা জুয়েলার্স ওই শার্টের নকশা করেছে এবং মুম্বাইয়ের শান্তি জুয়েলার্সে নিখুঁতভাবে সেলাই করা হয়েছে। দুই মাসেরও বেশি সময় ধরে ২০ জন দর্জি ৩ হাজার ২শ’ ঘণ্টা ব্যয় করে ওই শার্ট তৈরি করেছেন বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প