জয়ের স্ট্যাটাস শিষ্টাচারবহির্ভূত : রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তাচ্ছিল্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ স্ট্যাটাস রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের বিষয়ে জনগণ জানতে চায় বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, বৈধ টাকা হলে তা জনসমক্ষে প্রকাশ করা হোক।
রিজভী অভিযোগ করে বলেন, ‘সজীব ওয়াজেদ জয়ের একটি অ্যাকাউন্টেই ৩০০ মিলিয়ন ডলার তথা আড়াই হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। এটি সন্দেহজনক লেনদেন। বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের মনে প্রশ্ন, জয়ের এই টাকার উৎস কী।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার নামে কুমিল্লা আদালতে দায়ের করা ঘৃণ্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট এ মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













