বিলওয়াল ভুট্টো শহীদ!


রাজনীতিবিদদের ভুল নিয়ে অনেক মজার মজার কৌতুক রয়েছে। তবে বাস্তবেও অনেক সময় রাজনীতিবিদরা কৌতুককর পরিস্থিতি সৃষ্টি করেন। বিশেষ করে রাজনৈতিক ভাষণের সময় কী বলছেন আর কী বলতে চাচ্ছেন তার মধ্যে বিস্তর ফারাক থাকে। ঠিক এমনটাই ঘটেছে পাকিস্তানের আজাদ কাশ্মীরে।
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির বোন ফারিয়াল তালপুর মঙ্গলবার আজাদ কাশ্মীরে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। এসময় উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান ও জারদারি পুত্র বিলওয়াল ভুট্টো জারদারি। ভাষণের এক পর্যায়ে ফারিয়াল নিজের ভাইয়ের ছেলে ও দলের নেতা বিলওয়াল ভুট্ট্রো শহীদ বানিয়ে ফেললেন। এতে উপস্থিত দলের নেতাকর্মীরা থ হয়ে গেলেও জনসভায় পুরো বিষয়টি চেপে গেছেন।
বলেন, ‘ শহীদেরা কখনো মরে না, তারা জীবিত। তার বিশ্বাস জুলফিকার আলী ভুট্টোও শহীদদের মধ্যে রয়েছেন, তার মেয়ে বেনজির ভুট্টোও তাদের মধ্যে রয়েছেন। বেনজিরের ছেলে শহীদ বিলওয়াল ভু্ট্টো্ও আমাদের মধ্যে রয়েছেন।’
মঞ্চে ফারিয়ালের পাশেই ছিলেন সিন্ধু প্রদেশের আইন পরিষদের সদস্য শেহলা রাজা। ফারিয়ালের বক্তব্য শুনে রীতিমতো চোখ ছানাবড়া করে ফেলেছিলেন শেহলা।
ফারিয়ালের এই বক্তব্য নিয়ে পাক নেটিজেনরা রীতিমতো হাস্যরসে মেতে উঠেছিলেন। টু্ইটারে এক ব্যক্তি লিখেছেন, ‘ যদি জুলফিকার আলী ভুট্টো জীবিত থাকতে পারেন , তাহলে বিলওয়াল ভুট্টো শহীদ হবেন না কেন?’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













