বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার রমজানে ১৭৪ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

পবিত্র রমজানে দ্রব্যমূল্য ক্রেতাসাধারণের নাগালের মধ্যে রাখতে সারাদেশে ১৭৪টি ট্রাকে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১৭৪টি ট্রাকের মধ্যে ঢাকায় থাকবে ২৫টি, চট্টগ্রামে ১০টি। এছাড়া অন্য বিভাগীয় শহরগুলোতে পাঁচটি করে ট্রাক থাকবে। আর বিভাগীয় শহর বাদে বাকি ৫৭ জেলার প্রতিটিতে দুটি করে ট্রাক থাকবে। খবর ইউএনবির।

টিসিবির কর্মকর্তারা জানান, এই ট্রাকগুলোর মাধ্যমে টিসিবি ন্যায্যমূল্যে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন তেল ও খেজুর বিক্রি করবে। এ কার্যক্রমে অংশ নেবে টিসিবির কর্মী অথবা সংস্থাটির নিয়োগকৃত ডিলাররা।

তবে রমজানে বিক্রির জন্য পণ্যগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তা নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, আগামী ৭/৮ জুন শুরু হচ্ছে পবিত্র রমজান। এবার রমজানে দ্রব্যমূল্য বাড়বে না এবং কোনো পণ্যের সংকট হবে না বলে বারবার সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে। রমজানে বাজার স্থিতিশীল রাখতেই টিসিবি এই উদ্যোগ নিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত