সরকারের লোকরাই ব্যংকের টাকা লুট করছে : ফখরুল


সরকারের লোকরাই বিভিন্ন ব্যাংকের টাকা লুট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার চার্জশিট দাখিলের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের লোকরাই বাংলাদেশ ব্যাংক, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকসহ সব ব্যাংকের টাকা লুট করে নিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সংকট নিরসনে সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই দেশের সব সঙ্কট দূর হবে।’
বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ও তার দলের নেতা-কর্মীরা মামলা ও হামলায় ভয় পায় না।
খালেদা জিয়াসহ নেতাদের নামে দায়ের করা মামলাকে মিথ্যা আখ্যায়িত করে সব মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল।
সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকটসহ সব ধরনের সমস্যা সমাধানে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













