বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পঞ্চমধাপে ভোটের আগেই নৌকায় পার আরও ৪২

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আগের মতো ৪২ জন আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ হওয়ার একক প্রার্থীদের এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান।

ঘোষিত তফসিলঅনুযায়ী, ১২ মে ছিল ৭২৯ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৮ মে এসব ইউপিতে ভোট হবে।

সোমবার এস এম আসাদুজ্জামান জানান, পঞ্চম ধাপে চেয়ারম্যান পদে ৭২৯ ইউপিতে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ৩ হাজার ২৫৪ জন। এরমধ্যে ১৫টি দলের প্রার্থী রয়েছে ১ হাজার ৭২৭ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১ হাজার ৫২৭ জন।

এ ধাপে ৪২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তিনটি ইউপি বাদে ৭২৬ ইউপিতে প্রার্থী রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের, ১০০ ইউপিতে প্রার্থী নেই বিএনপি’র। ধানের শীষের ৬২৯ ইউপিতে প্রার্থী রয়েছে।

এছাড়া জাতীয় পার্টির ১৭৭, জাসদের ২১, বিকল্পধারার ২, ওয়ার্কার্স পার্টির ১৩, ইসলামী আন্দোলনের ১২২, জেপি’র ২, ইসলামী ফ্রন্টের ১১, এলডিপি’র ৬, সিপিবি’র ৫, জেএসডি’র ১, কৃষক শ্রমিক জনতালীগের ৬, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৭, অন্য দল ১ ইউপিতে প্রার্থী দিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে