বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

কবে হচ্ছে ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটি?

গত ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর মহাসচিব, সিনিয়র যুগ্ন মহাসচিব, যুগ্ন মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধক্য পদে মনোনয়ন দিয়েছেন দলের প্রধান বেগম খালেদা জিয়া। কিন্তু, কাউন্সিলের প্রায় ২ মাসে এখনও ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটি পদে মনোনয়ন দেয়া হয়নি।

কাউন্সিলে কাউন্সিলররা বেগম খালেদা জিয়াকে নির্বাহী কমিটি চূড়ান্ত করার সর্বময় ক্ষমতা দেন। সে ক্ষমতা বলেই ইতিমধ্যে বিভিন্ন পদে মনোনয়ন দিয়েছেন দল প্রধান বেগম খালেদা জিয়া। তবে দলের গুরুত্বপুর্ন ২ পদে কবে মনোনয়ন দিবেন খালেদা জিয়া সে ব্যাপারে সিনিয়র নেতারাও কিছু জানেন না।

দলের নেতারা বলছেন, দল প্রধান বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ এ ২টি পদে যে কোন সময় মনোনয়ন দিবেন। তবে কমিটি ঘোষণার নির্দিষ্ট সময় বলতে পারছেন না তারা। তাদের আশা, অতি শিঘ্রই এ ২ পদে মনোনয়ন দিবেন বেগম জিয়া।

এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমান বলেন, ‘কাউন্সিলে কাউন্সিলররা ম্যাডামকে (খালেদা জিয়া) কমিটি চূড়ান্ত করার সর্বময় ক্ষমতা দিয়েছেন। সে অনুযায়ী তিনি যে কোন সময় ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটি পদে মনোনয়ন দিবেন।’

এদিকে মহাসচিব, সিনিয়র যুগ্ন মহাসচিব, যুগ্ন মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধক্য পদে পদগুলোতে যোগ্য এবং দলের জন্য ত্যাগিদেরকেই বেগম খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন বলে বলছেন অনেকেই। সে অনুযায়ী ভাইস চেয়ারম্যান এবং স্থায়ী কমিটি পদেও যোগ্য এবং দলের জন্য ত্যাগীদেরকে বেছে নিবেন বেগম জিয়া।

এ বিষয়ে লে. জে. অব. মাহবুবুর রহমান বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কমকে বলেন, ‘এ ২ পদেও যোগ্য এবং দলের জন্য ত্যাগী নেতারাই স্থান পাবেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী