বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

”একটি রিকশাওয়ালাও বর্তমান সরকারের পতন চায়”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যাদের জনগণ চায় না, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হয় না। দেশের একজন রিকশাওয়ালাও এই সরকারের পতন চায়। ১৬ কোটি মানুষই সরকারকে উৎখাত করতে চায়।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে মওলানা মতিনের ভূমিকা শীর্ষক’ আলোচনা সভায় একথা বলেন গয়েশ্বর। লেবার পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবদুল মতিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, একদিনও এই সরকার ক্ষমতায় থাকুক, তা দেশের মানুষ চায় না। এখনো পর্যন্ত ভারত ছাড়া বিশ্বের কোনো দেশই এই সরকারকে বৈধতা দেয়নি। বৈধতা পাওয়ার জন্যই সরকার একেক সময়ে একেক নাটক সাজাচ্ছে।’

গয়েশ্বর আরও বলেন, ষড়যন্ত্র কখনো প্রকাশ্যে হয় না। আসলে ষড়যন্ত্র করে এ সরকারই ভারতের সহযোগিতায় ক্ষমতায় আছে। তাই তারা মনে করে সবাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, লেবার পার্টির মহাসচিব হামদুল্লা আল মেহেদী, সহ-সভাপতি অ্যাডভোকেট ফারুক রহমান, যুগ্ম-মহাসচিব উম্মে হাবিবা রহমান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী