গুরুর লালসার শিকার ৫ কিশোর


ভারতে গুরুর বিকৃত লালসার শিকার হয়েছে পাঁচ কিশোর। ক্রিকেট শেখানোর অছিলায় দিনের পর দিন ওই পাঁচ কিশোরকে দিয়ে যৌন লালসা মেটানোর গুরুতর অভিযোগ উঠেছে সালাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার ভারতের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়, হায়দরাবাদের চন্দনগরে নামী ক্রিকেট কোচ হিসেবেই পরিচিত সালাম। পাঁচ কিশোরের অভিযোগের ভিত্তিতে ওই ক্রিকেট কোচকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রথম অভিযোগটি দায়ের করে ১৬ বছর বয়সি এক কিশোর। কিশোরটি পুলিশের কাছে অভিযোগ করেছে, সালাম তাকে ব্যাট ধরার টেকনিক শেখানোর নামে একটি ঘরে নিয়ে যায়। এবং জোর করে যৌন অত্যাচার করতে শুরু করে। ওই কিশোরের অভিযোগ দায়ের করার পরই আরও চার ছাত্র ওই ধরনের একই অভিযোগ আনে কোচের বিরুদ্ধে। প্রত্যেকেরই বয়স ১২ থেকে ১৬-র মধ্যে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













