বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় নিহত কমপক্ষে ৭০


ইরাকের রাজধানী বাগদাদে পৃথক তিনটি বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। এতে আহত হন একশোর অধিক মানুষ। দেশটির শিয়া অধ্যূষিত এলাকা আল-শাহাব, সাদর ও বাগদাদের দক্ষিণে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবরটি প্রকাশ হয়েছে বুধবার।
প্রথম আত্মঘাতী হামলাতে নিহত হন ৩৮ ও আহত ৭০ জন। সাদর শহরের কাছাকাছি অপর একটি গাড়ি বোমা হামলায় প্রাণহানি ঘটে ১৯ জনের। বাগদাদের দক্ষিণে আরেকটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ছয়জন মারা যান ও আহত হয়েছেন ২১ জন। বাগদাদে এসব আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস ও আইসিস। এক বিবৃতিতে বাগদাদ হামলার কমান্ড ও মুখপাত্র এ কথা জানান।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বোমা বহনকারী ছিলেন একজন নারী। উল্লেখ্য যে, গত সাতদিনে আইসিস’র পৃথক কয়েকটি বোমা হামলায় মারা গেছে একশো জনের অধিক। আইএস ও আইসিস’র যৌথ হামলায় এভাবেই ইরাকে প্রাণ হারাচ্ছে সাধারণ বাসিন্দারা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













