প্রধানমন্ত্রী বললেন
ফিলিস্তিনিদের রক্তে রাঙানো ইসরায়েলের সঙ্গে বিএনপির হাত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনি জনগণের রক্তে যাদের হাত রাঙানো, সেই ইসরায়েলের সঙ্গে বিএনপি এখন হাত মেলাচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারা দেশে শত শত মানুষকে রক্তাক্ত করেছে। গুপ্তহত্যা, মসজিদের হুজুর, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাম্প্রতিক সময়ে জুলহাজ মান্নাকে হত্যা করে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ব্যবহার করলেও বিএনপি যে নিজেদের জন্যই শুধু রাজনীতি করে, এটিই প্রমাণ দিয়েছে মোসাদের সঙ্গে হাত মিলিয়ে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির বিষয়ে শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশের লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা রাজাকার-আলবদরের হাতে তুলে দিয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













