বিয়ের আসরেই বিবাহবিচ্ছেদ, বরযাত্রী নিয়ে ফিরলেন বর!


পরিস্থিতি এমন দিকে এগোয়, যে সারারাত বর সমেত বরযাত্রীকে মেয়ের বাড়িতে আটকে রাখা হয়। সকালবেলা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিয়ে করতে এসে নতুন বউকে নিয়ে বাড়ি যাবেন বর। তা নয়, বরং বিয়ে করার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিলেন বর।
বিজনৌর জেলার কারোন্ডা পাচদু গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
কারি ইমারন বরযাত্রী সমেত শ্বশুরবাড়ি পৌঁছানোর কিছুক্ষণ বাদেই গন্ডগোলের সূত্রপাত। মেয়ের বাড়ির লোকজন অভিযোগ করেন, বিয়েবাড়ির একটি আলমারি থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা এবং অলঙ্কার চুরি হয়ে যায়।
মেয়ের বাড়ির সন্দেহের তির গিয়ে পড়ে বরের সঙ্গে আসা দুই আত্মীয়ের দিকে। এই নিয়েই দু’পক্ষের বিবাদ শুরু হয়। পরিস্থিতি এমন দিকে এগোয়, যে সারারাত বর সমেত বরযাত্রীকে মেয়ের বাড়িতে আটকে রাখা হয়। সকালবেলা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নতুন শ্বশুরবাড়িতে গিয়ে সারারাত আটকে থাকার পরে সকালে মুক্ত হয়েই ক্ষুব্ধ পাত্র কারি ইমরান কয়েক ঘণ্টা আগে বিবাহিত স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর দাবি, অত্যন্ত অপমানিত বোধ করেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। চুরির অভিযোগের তদন্ত করে দেখছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













