বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘শুধু শিক্ষক নয়, এমপিদেরও অপমান করা হয়েছে’

সংসদ সদস্য সেলিম ওসমান শিক্ষককে লাঞ্ছিত করে সংসদ সদস্যদেরও অপমান করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘সংসদ সদস্য সেলিম ওসমান শুধু শিক্ষক সমাজকে অপমান করেন নাই, এমপি সমাজকেও অপমান করেছেন।’

রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে বৃহস্পতিবার বিকেলে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভার আয়োজন করা হয়।

১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং যুদ্ধাপরাধীদের বিচারের প্রেক্ষাপট তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনা কারও কাছে নতি স্বীকার করার লোক না। অনেকে টকশোতে গুপ্তহত্যা নিয়ে কথা বলেন। এগুলো কেন হচ্ছে? আমরা তো আগুনে হাত দিয়েছি। আগুনে হাত দিলে তো একটু হলেও হাত পুড়বে।’

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে সব হত্যার বিচার হবে। একে একে সব হত্যার বিচার হবে। তনু হত্যার অপরাধীরাদেরও ধরা হবে। এই হত্যার তদন্ত কাজ এগিয়ে চলছে।

নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান কর্তৃক পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। একজন শিক্ষক যদি অন্যায় করেন, তাহলে ওই সংসদ সদস্যের উচিত ছিল তাকে আইনের হাতে তুলে দেওয়া। কিন্তু উনি নিজে আইন হাতে তুলে নিয়েছেন।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরীর যোগসাজশের সমালোচনা করে তিনি বলেন, ‘এখন এরা কি করছে? মোসাদ ধরেছে। অবরোধ, হরতাল, জ্বালাও-পোড়াও, মানুষ খুন করে যখন সরকারের কিছু করতে পারেনি, তখন এরা মোসাদ ধরেছে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘এখন তো থলের বিড়াল বেরিয়ে গেছে। আসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আউট করতে গিয়ে নিজেই ইন (কারাগারে বন্দি) হয়েছেন। কারণ খালেদা জিয়া যেই লোককে ধরে, সেই লোকই ধরা পড়ে। এ কারণে বিএনপি এখন পড়েছে টেনশনে। আসলাম লন্ডনের, দেশের কখন কোন নেতার নাম বলে ফেলে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে এসব খেলা বন্ধ করেন। খেললে সোজাসুজি খেলতে হবে। কিন্তু যখন ফাইনাল খেলা শুরু হয়, তখন আবার খেলেন না। এসব করে লাভ হবে না। শেখ হাসিনা তার চেয়েও পাকা খেলোয়াড়। তার চেয়ে ২০১৯ সালের খেলার জন্য জার্সি পড়ে তৈরি হন। মোসাদ-ফোসাদ ধরে কাজ হবে না।’

স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবলু, স্বাপিচের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপের সহ-সভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. আব্দুর রউফ সর্দার প্রমুখ।

সভা পরিচালনা করেন স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ