শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘গরম ইস্ত্রি আমার হাতে চেপে ধরত’

সোমা আক্তার। বয়স ২২ বছর। বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে পাঠানো হয়েছিল তাকে। ঢাকা জেলা পুলিশ সুপার ও এডিশনাল ডিআইজি হাবিবুর রহমানের প্রচেষ্টায় প্রায় ৩ মাস পর তাকে সোমবার রাতে দেশে ফিরিয়ে আনা হয়।

সাভারের বেদে পল্লীতে অমরপুর মহল্লার বাসিন্দা তিনি। দিনমজুর বাবা শহর আলীর অভাবের সংসার। ৪ বোনের মধ্যে তৃতীয় সোমা। বাবাকে একটু সহায়তা দিতে স্থানীয় কামাল গার্মেন্টের অপারেটরের চাকরি ছেড়ে তিনি দালালের মাধ্যমে লাখ টাকা খরচ করে সৌদি আরবে গিয়েছিলেন।

কিন্তু সেখানে যাওয়ার পর তিনি এক কঠিন পরীক্ষার মুখোমুখি হন। সৌদি শেখদের ৫ সদস্যের বিশাল বাড়িতে একা গৃহকর্মী হওয়ায় তাকে প্রচণ্ড পরিশ্রম করতে হতো প্রায় প্রতিদিনই।

রান্নাসহ সব কাজ তাকে দিয়েই করানো হতো। কোনো ভুলত্র“টি হলেই তাকে পেটানো হতো। নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

সোমা বলেন, ত্রুটি পেলে গরম ইস্ত্রি আমার হাতে চেপে ধরত। খাবার দেয়া হতো খুব সামান্য। ঢাকার জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নজরে বিষয়টি এলে তার সহযোগিতায় সোমবার রাতে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

বৃহস্পতিবার বিকালে সোমার সঙ্গে কথা বললে তিনি এ প্রতিবেদককে জানান, ১৬ হাজার টাকা বেতনে পোশাক কারখানায় চাকরি দেয়ার কথা বলে রাজধানীর আজিজ ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক বিল্লাল হোসেন ৭ ফেব্রুয়ারি তাকে সৌদি আরবে পাঠিয়েছিলেন। এ জন্য তার কাছ থেকে এক লাখ টাকা নেয় দালালরা।

কিন্তু সেখানে পোশাক কারখানায় না দিয়ে পাঠিয়ে দেয়া হয় এক বাসায়। দিনরাতে এক থেকে দুই ঘণ্টার বেশি ঘুমাতে দেয়া হতো না। সোমা বলেন, ওরা আমাকে এক-দুইদিন পর পর সামান্য খাবার খেতে দিত। আর গৃহকর্ত্রী প্রায়ই মারধর করতেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ