বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাজেট উচ্চাভিলাষী হওয়া প্রয়োজন : অর্থমন্ত্রী

বাজেটে ব্যবসায়ীর কথা যেমন ভাবতে হয়, তেমনি দরিদ্র চাষির কথাও ভাবতে হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘সবার কথা ভাবতে হয় বলে বাজেট উচ্চাভিলাষী প্রয়োজন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেট নিয়ে এফবিসিআইয়ের বিশেষ আয়োজন ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী। আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিরতিহীনভাবে এ অনুষ্ঠান চলে।

টানা নবমবারের মতো এনটিভি ও এফবিসিসিআই এই অনুষ্ঠান আয়োজন করল।

রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল, চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও নিউইয়র্কের এনটিভি স্টুডিও থেকে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে এনটিভি।

অনুষ্ঠানে প্যানেলে উপস্থিত থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও প্রবাসীদের প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

প্যানেল আলোচনায় আরো ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমানও প্যানেলে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দশম বাজেট দিচ্ছি, এটা আমার জন্য সৌভাগ্যের। আমার অপূর্ণ ইচ্ছা থাকে, যা ধরাছোঁয়ার মধ্যে আসে না, সেটা করার চেষ্টা করি।’

‘বাজেটে যেমন ব্যবসায়ীর কথা যেমন ভাবতে হয়, তেমনি দরিদ্র চাষির কথাও ভাবতে হয়। আমি উচ্চাভিলাষী বাজেট দিতে পছন্দ করি। সেই বাজেটের সুফল আমরা পাচ্ছি।’

‘আগামী বাজেট আগের মতোই হবে। তবে কিছু প্রজেক্ট যোগ হবে। এখন আটটি মেগা প্রজেক্ট আছে, এই সরকারের সময়ে আরো হয়তো দু-তিনটি মেগা প্রজেক্ট হবে। এসব নিয়ে আলাদা একটি বিষয় বাজেটে উল্লেখ থাকবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘আামি বারবার বলি, আমি সুদের হার নির্ধারণ করি না। আপনারাই সুদের হার বাড়িয়েছেন-কমিয়েছেন। তবে আমরা অন্যভাবে সাহায্য করতে পারি। আমার বিশ্বাস আপাতত এটা এখানেই থাকবে। তবে এটা কমবে। আগামী দুই বছর আমাদের বিনিয়োগের জন্য সুবর্ণ সময়। সেটা কাজে লাগাতে হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ