৬ ইঞ্চি লেজওয়ালা এক শিশুর জন্ম!


চীনে সিকুয়া প্রদেশে ইয়াং ইয়াং নামে এক শিশু (১১ মাস) জন্মের সময় বিরল একটি লেজ নিয়ে জন্মগ্রহণ করেছে। খবর ব্রিটেনের ডেইলি মেইলের।
খবরে বলা হয়, শিশুটির জন্মের সময় ১৫ সেন্টিমিটার লেজ নিয়েই জন্মায়। তার পরিবার এখন চিকিৎসার মাধ্যমে তার শরীরের বাড়তি অংশ ফেলে দিতে চাইছে। তাকে আদর করে বাসায় ‘ছোট বানর’ নামে ডাকা হয়।
পিপলস চায়না ডেইলির খবরে বলা হয়, গর্ভে থাকা অবস্থাতেই ইয়াং ইয়াংয়ের লেজ গজায়। জন্মগত ত্রুটির কারণেই এমনটি হয়ে থাকতে পারে বলে মনে করেন ডাক্তাররা।
ইয়াং ইয়াংয়ের মা জানান, গর্ভাবস্থায় মেডিকেল চেকআপ করার জন্য যখন তিনি ডাক্তারের কাছে যান, তখন ডাক্তাররা তাকে শিশু সম্পর্কে এ ধরনের কোনো তথ্য দিতে পারেনি। জন্মের পর এমন অবস্থা দেখে তিনি খুবই মর্মাহত হন। তবে শিশুটির দাদি অবশ্য বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে। তার ধারণা বড় হয়ে এটির সাহায্যে সে বড় অংকের টাকা কামাতে পারবে।
ইয়াং ইয়াংয়ের মা আরও জানান, ছোট অবস্থায় খুব একটা সমস্যা হয়নি। তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সমস্যাগুলো বেড়ে চলেছে। তাই সার্জারির মাধ্যমে এটা ফেলে দিতে চাইছেন তারা।
ডাক্তারদের পক্ষ থেকে অবশ্য কিছুদিন সময় লাগবে বলে জানানো হয়েছে।
এর আগে ভারতে আরশাদ আলী খান (১৩) নামে এক শিশুরও এ ধরনের লেজ নিয়ে জন্মানোর ঘটনা ঘটেছে। পাঞ্জাবের ওই শিশুটি ৭ ইঞ্চি লেজ নিয়ে জন্মায়। স্থানীয় হিন্দুরা তাকে হনুমান হিসেবে পূজাও করে বলে জানা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













