বাল্যবিবাহে অতিথি হলেও কারাদণ্ড


এখন থেকে বাল্যবিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও হতে পারে কারাদণ্ড। বাল্যবিবাহ রোধে নতুন করে এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতের নারী ও শিশু কল্যাণ দপ্তর। বাল্যবিবাহের ক্ষেত্রে বর-কনের পরিবার ছাড়া নিমন্ত্রিত অতিথিদেরও ‘চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট’র আওতায় আনা হবে।
আইন অনুসারে, দুই বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে অতিথিদের।
ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুর জেলার নারী ও শিশু কল্যাণ দপ্তরের উপ-পরিচালক কে রাধা জানিয়েছেন, বাল্যবিবাহে আমন্ত্রিত অতিথিদের শিশুদের যৌন নিপীড়ন বিরোধী আইন পকসো‘র আইনেও অভিযুক্ত করা হতে পারে।
যদি নির্দিষ্ট বয়সের আগে বিয়ের কারণে নাবালিক মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে বা তাকে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় তাহলে দুই পরিবার ছাড়াও বিয়ের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, তাদেরও ওই আইনের আওতায় আনা হবে। এই আইনে অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে সাত বছরের জেল হবে অপরাধীদের।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













