ঈদের আগে জুন মাসের বেতন পরিশোধ করতে হবে


তৈরি পোশাক শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের ঈদের আগে জুন মাসের বেতন এবং ২১ রোজার মধ্যে ঈদ বোনাস দিতে হবে।
রোববার সচিবালয়ে অনুষ্ঠিত তৈরি পোশাক শিল্পের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত কোর কমিটি’র সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাশেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।
তিনি বলেন,‘রোজার ঈদের আগেই শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ এবং ১৫ থেকে ২১ রোজার মধ্যে ঈদ বোনাস দিতে মালিকদের অনুরোধ করা হয়েছে।একইসাথে রমজান মাসে কোন শ্রমিক ছাড়াই না করতে বলেছি।’
এছাড়া গতবছরের ন্যায় এবারও যানজট এড়াতে ঈদের আগে ধাপে ধাপে কারখানা ছুটি দিতে বলা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে এবার ৬ অথবা ৭ জুন রোজা শুরু হতে পারে। তার এক মাস পর হবে রোজার ঈদ।
প্রতিমন্ত্রী বলেন,‘আমরা চাই মালিক-শ্রমিক সবাই যেন আনন্দের সাথে ঈদ করতে পারে।এজন্য ঈদের ছুটিতে যাওয়ার আগে সব শ্রমিকের বেতন পরিশোধের কথা বলেছি।’পাশাপাশি ঈদের দিন জরুরী প্রয়োছন ছাড়া কারখানা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।
সভায় শ্রম সচিব মিকাইল শিপার,কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ ছাড়াও বিভিন্ন শ্রমিক এবং বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













